মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নরসিংদীতে একটি মেছো বাঘ আটক

BenjaminBlumenth ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

নরসিংদীতে একটি মেছো বাঘ আটক করেছেন স্থানীয় জনতা।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী এলাকা থেকে বাঘটি আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে মাধবদী এলাকার আব্দুল বাছেদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া মেছো বাঘ দেখে চিৎকার করেন। এ সময় লোকজন জড়ো হলে ভয়ে বাঘটি পানি নিষ্কাশন পাইপের মধ্যে আশ্রয় নেয়। সেখান থেকে স্থানীয়রা বাঘটি আটক করে উইজডম পিপ্রপারেটরি স্কুলের মাঠে রাখে। পরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে জানানো হলে তিনি রাত ৮টার দিকে বাঘটি নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান,  জেলা প্রাণি সম্পদ বিভাগের মাধ্যমে এ বাঘটি চিরিয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯  -০১-২০১৭ইং  / মো: হাছিব