মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

শার্শায় পুলিশ-জনতা সবাবেশ অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শায় পুলিশ ও জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার শার্শা উপজেলায় মাদক, জঙ্গি প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার স্লোগনে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পাতিবার বিকালে যশোর জেলা পুলিশ, ডিবি, বাগআঁচড়া, কায়বা, গোগা, উলাশী ইউনিয়ন পরিষদেও যৌথ উদ্দ্যেকে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপাতিত্ব করেন শার্শা – ৮৫-১ এর মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন (এমপি)।

প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআ্ইজি জনাব এস এম মনিরউজ্জামান ( বি পি এম, পি পি এম), এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার আনিসুর রহমান ও সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাব হোসেন।

সমাবেশে খুলনা রেঞ্জের ডি আই জি জনাব এস এম মনিরউজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে মাদক ও জঙ্গিবাদ জঙ্গিবাদকে পুরোপুরি ধ্বংস করতে হবে। এজন্য দরকার সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ সামাজিক অবস্থান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান , উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ্ব নুরুজ্জামান, যশোর পুলিশের সার্কেল সিনিয়ার এ এস পি মেহেদী ইমরান, নাভারণ পুলিশ সার্কেল সহ প্রমুখ। আরও সমাবেশে উপস্থিত ছিলেন উপাজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল (বাগআঁচড়া), হাসান ফিরোজ আহম্মদ টিংকু (কায়বা), আলহাজ্ব আয়নাল হক (উলাশী), আব্দুর রশিদ (গোগা) ইউপি সদস্য, আওয়ামীলগি, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানের শিক্ষক ছাত্র সহ সর্বস্তারের জনগণ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-মার্চ-২০১৭ইং/নোমান