মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে শিক্ষক লাঞ্ছিত ঘটনায় ফুঁসে উঠেছে ছাত্রলীগ

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত সাহার উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে পলিটেকনিক শাখা ছাত্রলীগ।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কমসূচী পালন করে তারা।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরান হাসান কাউছার, রেজাউল করিম জেনি, রেজাউল করিম রেজা, সাজ্জাদ হোসেন সজিব,উজ্জল প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন হামালা কারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-মার্চ-২০১৭ইং/নোমান