মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ এ প্রতিপাদ্যে বিশ্ব যক্ষ্মাদিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার (২৪ মার্চ) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণসড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্যরাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন।

এসময় স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-মার্চ-২০১৭ইং/নোমান