মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

মোহনপুরে ২ মাদকসেবী আটক

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মোহনপুর উপজেলায় শনিবার ২ মাদক সেবীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার কেশরহাট পৌর এলাকার রায়ঘাটি গ্রামের মৃত ভাদু সরদারের ছেলে এর কামরুল ইসলাম (২৭) মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল হামিদ (৫০) দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন অবস্থায় তাদেরেকে আটক করে থানা পুলিশ।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবির আদালতে হাজির করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান
করেন।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের অভিযান অব্যাহত থাকবে ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-এপ্রিল-২০১৭ইং/নোমান