মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Muktijoddhar Kantho ৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পিডিপি ও পিইডিপি-৩ প্রকল্পের অর্থায়নে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, ইউএনও মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শেখ মোঃ সাজ্জাদ জাহীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান গোফফার আলী, কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিল জলিল তপন প্রমূখ।

হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, উপজেলার ধোড়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র দূর্জয় রাম, ৪র্থ শ্রেণীর ছাত্র রুহুল আমিন, দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী নুরুন নাহার, মোহনা খাতুন, ৪র্থ শেণীর ছাত্র গোলাম রব্বানী এবং শ্রবণ যন্ত্র প্রাপ্ত মেন্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মোঃ আলেক।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান