মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে চার লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার : গ্রেফতার ৩

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

মাসুম আহমেদ, ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় চার লক্ষ টাকার চোরাই কাঠ সহ একটি ট্রাক উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম (এপিবিএন-২) । এই ঘটনার সাথে জড়িত ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এপিবিএন-২।

জানা যায়, রবিবার টাঙ্গাইলের একটি স’মিল হতে চোরাই কাঠভর্তি একটি ট্রাক(রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্টো ড-১৪-৫৪৩৬) চাপড়ী বাজার হয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় পুলিশ ট্রাকটির পিছু নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত গতিতে ফুলবাড়ীয়ার দিকে যেতে থাকে। পরে গাড়ীটিকে ধাওয়া করে ফুলবাড়ীয়া থানার বাকতা নামক বাজারে আটক করা হয়।

আটককৃতরা হল- আলমগীর হোসেন আলম(২১), মোঃ উজ্জল মিয়া(১৯) ও মোঃ সোলাইমান(৪২)

এপিবিএন-২ এর পুলিশ পরিদর্শক খন্দকার বাবুল আক্তার জানান, ট্রাকে ২০৫ সিএফটি’র বিভিন্ন সাইজের টুকরা করা চেরাই করা সেগুন কাঠ ছিল। যার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান