মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রায়পুরে জামায়াত নেতা-কর্মীসহ আটক ৬

Muktijoddhar Kantho ৮৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন (৫৫) সহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের সমশেদ উদ্দিন হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ইসলামী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আটকৃত অন্যরা হলো- কেরোয়া ইউনিয়নের জামায়াতের কর্মী হারুনুর রশিদ (৩৫), একই ইউনিয়নের মৃত মুনসুর আহম্মদের ছেলে ইব্রাহীম (৫৫), আজিজ উল্যার ছেলে সহিদ উল্যা (২৯), আব্দুল খালেকের ছেলে আলী আহম্মদ (২৫), মৃত আব্দুল হাই এর ছেলে মফিজুল ইসলাম (৬০)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের নেতা কর্মী ওই ঘরে গোপন বৈঠক চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় জামায়াতের ৬জন নেতাকর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬টি মোটর সাইকেল, বই ও লিফলেট জব্দ করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান