মূল সংবাদে যান
১১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরে ছাত্রীকে ধর্ষণ করল প্রধান শিক্ষক

Muktijoddhar Kantho ৩৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। এ নিয়ে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষণের অভিযোগে মঙ্গলবার মো. আকরব আলী নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে অষ্ট্রগ্রাম থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, উপজেলা সদরের ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরব আলী সোমবার সকালে ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে তাকে অষ্ট্রগাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষকমো. আকরব আলীকে আটক করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১জুলাই২০১৭ইং/নোমান