মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অষ্টগ্রামে ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা সাদির মিয়া আর নেই

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৬৭ বার পঠিত

মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।। 

হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বড় ভাই মাওলানা ছাদির মিয়া (৫৫) শনিবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…………… রাজিউন)।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা পূর্ব অষ্টগ্রামে পুকুর পাড় (পরাশর পাড়া) গ্রামের মরহুম সমাজ সেবক হাজী ফিরোজ মিয়ার পুত্র ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাসেদ মিয়ার বড় ভাই মাওলানা ছাদির মিয়া দীর্ঘ দিন ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন, এবং সদর ইউনিয়ন থেকে পূর্ব অষ্টগ্রামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের গুরুত্ব পূর্ণ ভুমিকা রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন, অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক হায়দরী,উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারকাউছারুল আলম, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাদাত সহ এলাকার সর্বস্তরের মানুষ।

মাওলানা ছাদির মিয়া মূর্ত্যের কালে দুই ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত নানান রোগে আক্রান্ত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯-০৭-২০১৭ইং/ অর্থ