মূল সংবাদে যান
০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

অবহেলিত থাকার ২০ বৎসর পর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কার্যালয়েরর ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় করিমগঞ্জের পিটুয়া গ্রামের বাজারস্থ ” বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ” কার্যালয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় । এতে সভাপতিত্ব করেন মোঃ ছাইদুর রহমান ভূঁইয়া । প্রধান অতিথি ছিলেন ১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ও প্রধান আলোচক ছিলেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আহসান হাবীব ।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু যে স্মৃতি পরিষদ কার্যালয় নির্মাণের ১ শতাংশ জায়গাটি পরিষদের নিজ অর্থায়নে ক্রয় করা হয়েছিল ২০ বছর আগে । কিন্তু অর্থাভাবে এতে অফিস নির্মাণ করা যায়নি । দীর্ঘ দিন অবহেলিত থাকার পর আমেরিকারর নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুল হায়দার এর অনুদানে এখানে অফিস নির্মাণেরর কাজ উদ্বোধন করা হয়।।

এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মোঃ দুলাল মিয়া , ডাঃ মোঃ আঃ হাই , মোঃ আল আমিন , মোঃ ফারুক মিয়া, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ ।

উদ্বোধনী সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ খায়রুল ইসলাম ও মোঃ হাবিবুল্লাহ।