মূল সংবাদে যান
০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে অসুস্থ বাবার মুখে হাসি ফুটাল করিমগঞ্জের প্রান্তর

Muktijoddhar Kantho ৩৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের স্বাক্ষী আব্দুর রশিদের ছেলে ইমতিয়ার রশিদ প্রান্তর এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে।

করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ গৌরব অর্জন করেন। তার বড় ভাই শাহরিয়ার রশিদ অন্তর জানান,মাকে হারিয়েছি আমরা বহু আগেই। বাবাও অসুস্থতায় বিছানায় শায়িত রয়েছেন। প্রান্তরকে পড়ালেখা বাবদ তেমনভাবে অর্থের যোগানও দেওয়া যায়নি। ভাংগা খাটে শুয়ে গরীবী হালতে পড়ালেখা করে অসুস্থ বাবার মুখে হাসি ফুটিয়েছে তাতেই আমরা খুশি।