মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে যুবক আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৯৩ বার পঠিত
সজীব আহমেদভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের অভিযানে গাজাসহ এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর নাম সজীব (২৩)। সে নরসিংদী সদর উপজেলার ছোট মাধবদী গ্রামের সাহাব উদ্দীনের ছেলে।
আজ (২১ই মে) রবিবার সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই মাজহার সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরব নাটার মোড় এলাকা থেকে সজীব নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার দুই পায়ের হাটুর নিচে অভিনব কায়দায় পেছানো অবস্হায় ২ কেজি গাজা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।