মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

করিমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিচ ইয়াবা’সহ আটক ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাদে শ্রীরামপুর শিমুলতলা এলাকায় ২৪মে রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে এসআই সঞ্জয় কুমার বনিক, এসআই মোশারফ হোসেন, এএসআই এনামুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ভাটুয়াপাড়া চরপাড়ার মৃত সুরুজ মিয়া ছেলে আসামী মোঃ নাসির উদ্দিন রিয়াদকে ৩০ পিচ ইয়াবা’সহ গ্রেফতার করে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।