মূল সংবাদে যান
০৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় মোখলেছুর রহমান বাদলকে সংবর্ধনা

Muktijoddhar Kantho ৩৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
শাহরিয়া হৃদয়, নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৮ (সাধারন) আওয়ামীলীগ থেকে মনোনিত আলহাজ্ব অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকায় সংবর্ধনা দিয়েছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন।
আজ (শুক্রবার) সকাল ১০ টায় ঢাকার গাজিপুর জেলার শেষ প্রান্তে কিশোরগঞ্জ জেলার প্রথম প্রান্তের থানারঘাট বাজারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমীকলীগের নেতাকর্মী ও সাধারন জনতা সতস্ফুর্ত ভাবে উপস্হিত থেকে এই সংবর্ধনা দেন। পরে প্রায় তিনশতাধিক মোটর সাইকেলে কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন এলাকায় শোডাওন দেওয়া হয়।
উল্লেখ্য যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে, ঘাটে কাজ করে যাচ্ছেন।