মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Muktijoddhar Kantho ৩১৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ জুন বুধবার দুপুরে যায়যায়দিন পত্রিকার কুলিয়ারচর ফেন্ডস ফোরামের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এর নেতৃত্বে র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে যায়যায়দিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ ফারুক, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, সাধারণ সম্পাদক আ. ম. আরীফুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শরীফুন্নেছা শুভ্রা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুন্নবী, উপজেলার রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আমান, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সাবেক উপজেলা প্রতিনিধি রোকেয়া আক্তার রীনা, সাপ্তাহিক সোনালীধারা পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি রোকসানা ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। পরে শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।