মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৬০ বার পঠিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার  দেবগ্রামের মোঃ পলাশ আহাম্মেদ খাঁনের  বাড়িতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে।

আজ (২১ই জুন) বৃহস্পতিবার ০৩ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে হাসনা বেগম (৩০) আটক করে। স্বামী- মোঃ পলাশ আহাম্মেদ খাঁন,বাড়ি আখাউড়া উপজেলার দেবগ্রামে।

পরে তার ভাড়াটিয়া ঘর তল্লাশী করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধার কৃত আলামতের আনুমানিক মূল্য ৪০,৮০০ টাকা।

আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।