মূল সংবাদে যান
১০ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

অষ্টগ্রামে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪০৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার ইউএনও’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতি বার বিকালে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ইকুরদিয়া সড়কে এ কর্মসূচীর উদ্বোধন করা কয়। এই উদ্বোধনী বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মোঃ সালাহ উদ্দিন, রোটারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা সৈয়দা নাসিমা আক্তার রিতা, উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব মোর্শেদ, খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুক্তার খাঁ, পূর্ব অষ্টগ্রামে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে ইউ.এন.ও মোঃ সালাহ উদ্দিন জানান, হাওরে গাছের সংখ্যা কমে গেছে তাই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছ লাগানো হবে। এ সময়ে ইউএনও সবার সহযোগীতা কামনা করে।