মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

লালমনিরহাটে ৬৩৮ বোতল মদ, ফেন্সিডিল উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০২ বার পঠিত ১ মিনিটের পাঠ

lalmonirhat map
লালমনিরহাটের কয়েকটি সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ৪০০ বোতল মদ, ২৩৮ বোতল ফেন্সিডিল ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা ৪টি বাইসাইকেল ও একটি মোটরসাইকেল আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জেলার শর্ঠিবাড়ি, মালগাড়া, চওড়াটারী, লতাবর, দৈইখাওয়া, কর্ণপুর, বনচৌকি ও চৌকালঘাটের সীমান্ত দিয়ে চোরাপথে পণ্য আসার খবর পেয়ে অভিযান চালায় এবং এসব পণ্য উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্য কাস্টমসে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য উদ্ধারে জিরো ট্রলারেন্স দেখানো হবে।