কটিয়াদীতে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আহমদ হোসেন রনি বাবু (৩০)কে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। রবিবার রাত আনুমানিক ৮.৪৫ মিনিটে কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আহমদ হোসেন রনি বাবু কটিয়াদী পৌর এলাকার মো.শফি মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানীর নের্তৃত্বে এসআই ফয়েজ উদ্দিন ও এসআই নাজিউর রহমান অভিযান চালিয়ে কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে ২৫০পিস ইয়াবাসহ আহমদ হোসেন রনি বাবু’কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী মুক্তিযোদ্ধার কন্ঠ’কে জানান, বেশ কয়েকদিন ধরে তাকে নজরে রাখা হয়েছিল। সেই প্রেক্ষিতে আজ রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।