মূল সংবাদে যান
১৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ওমর ফারুক ৩৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুরে রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবাজে, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সাংবাদিক এস এম তারেক নেওয়াজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য আশরাফ উদ্দিন স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক উজ্জ্বল আলী।