মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর

ওমর ফারুক ৩৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর করেছে প্রতি পক্ষের লোকজন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হোসেনপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম আড়াইবাড়ীয়া (মাই পরশ পাড়া) গ্রামের মাছ ব্যবসায়ী কাছুম আলীর বাড়ি ঘরে ভাংচুর চালায় পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষ মিয়া হোসেনের পুত্র নাহিদের লোকজন। একই বাড়ির বাড়ির মাছ ব্যবসায়ী সুনি মিয়ার শিশু পুত্র আমানুল্লাহর সাথে মিয়া হোসেনের পুত্র নাহিদের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বাড়ির মহিলারা নাহিদকে গালিগালাজ করে। এতে নাহিদের লোকজন ক্ষিপ্ত হয়ে কাছুম আলির বাড়ি ঘরে ভাংচুর চালায়। উভয়ের পক্ষের ৪জন আহত হয়েছে। এব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।