মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে বসতঘর ও মোটরসাইকেল পুড়ে ছাই

ওমর ফারুক ৩৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাহেদল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামের হাফ বিল্ডিং বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে সাহেদল গ্রামের বড়বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। পরে মুহুর্তের মধ্যে মোটর সাইকেলের পেট্রোল এর মাধ্যমে ছড়িয়ে পড়লে মোটরসাইকেল,ফ্রিজ টিভি, আসবাবপত্র ও নগদ ৪০ হাজার টাকাসহ মালামাল আগুনে পুড়ে হয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাতে ইউপি সদস্য সাইফুল ইসলামের মেয়ে ফারজানার ঘুম ভেঙ্গে গেলে সে ঘরের ভিতরে মোটর সাইকেলে আগুনে জ্বলতে দেখে। এ সময় সে ডাক-চিৎকার করলে পরিবারের সবাই জেগে ওঠে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।