মূল সংবাদে যান
০৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ একজন আটক

রাজীবুল হক সিদ্দিকী ৩৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডিবি পুলিশ অভিযান চালিয়ে কটিয়াদী থানাধীন বোয়ালিয়া গ্রাম থেকে ৫০০ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজিতপুর থানার উত্তর সরারচর গ্রামের মৃত ভুতুর মিয়ার পুত্র মঞ্জু মিয়া (৩০) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।