মূল সংবাদে যান
২৮ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে দুজনের লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পূর্বচর পাড়া তলা গ্রামে আড়িয়াল খাঁ নদী থেকে নূরজাহান (৩৫) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি এ গ্রামের নূরুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, পাঁচদিন আগে তিনি নিখোঁজ ছিলেন।

অপরদিকে মানিকখালী রেল স্টেশন সংলগ্ন রেল সেতুর কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৫-২০১৭ইং/ অর্থ