মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে ভাইয়ের হাতে ভাই খুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে এককাটিয়ার (হলংগা) আঘাতে ভাইয়ের হাতে দুলাল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৬ জুন সোমবার বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ভূনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে ও অভিযুক্ত চাচাতো ভাই বাচ্চু মিয়া মৃত গোলাপ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বিকালে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া ও বাচ্চু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বাচ্চু মিয়া হলংগা দিয়ে দুলাল মিয়ার বুকের বাম পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন।স্বামীকে বাঁচাতে তার স্ত্রী নাজমা আক্তার এগিয়ে গেলে তাকেও হলংগা দিয়ে আঘাত করা হয়।পরে দুলালকে স্বজনরা ঘটনাস্হল থেকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে কটিয়াদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর বাচ্চু মিয়া ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া ও আসামীদের গ্রেফতার প্রচেষ্টা চলছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-০৬-২০১৭ইং/ অর্থ