মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Muktijoddhar Kantho ৩৩২ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৫ টি বাইসাইকেল বিতরন করা হয়।

এসময় কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম গোলাম কিবরিয়া, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরূল ইসলাম বিএসসি, মোঃ রফিকুল ইসলাম (মাস্টার) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮জুলাই২০১৭ইং/নোমান