মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে ১৯০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলমগীর গ্রেফতার

Muktijoddhar Kantho ৩৩০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে ইয়াবা ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।মঙ্গলবার তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কটিয়াদী মডেল থানার এস আই ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশ কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৯০পিস ইয়াবাসহ ভৈবর শ্রী নগর গ্রামের আজাহার মিয়ার পুত্র আলমগীরকে(২২)গ্রেফতার করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানী জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।