মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৩৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৫টায় কটিয়াদী অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত কর্মকর্তাগণ হচ্ছেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম গোলাম কিবরিয়া, খাদ্য নিয়ন্ত্রক মোশারফ হোসেন, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক শেখ শফিউল আলম। উক্ত বিদায় সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খাঁন, সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তুফা প্রমূখ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-আগস্ট২০১৭ইং/নোমান