মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

Muktijoddhar Kantho ৩০৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ ছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়। জাকির উপজেলার নন্দীপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-আগস্ট২০১৭ইং/নোমান