মূল সংবাদে যান
০৮ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

Muktijoddhar Kantho ৩৪৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ ছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর উপর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গভীর রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বিজয় চন্দ্র দে নামে এক বখাটে। এ সময় মেয়েটির চিৎকারে তার বাবা ও আশপাশের লোকজন ছুটে এসে বখাটে বিজয়কে আটক করে ভাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই শফিকুল ইসলাম তাকে থানায় নিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার থানায় অভিযোগ করেন।

জানা যায়,বিজয় চন্দ্র দে উপজেলার চান্দপুর পাছপাড়া গ্রামের খেলন চন্দ্র দের ছেলে। মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা ঘরথেকে বের হলে ওতপেতে থাকা বিজয় দে ঘরে ঢুকে ছাত্রীর শয়ন কক্ষের এক কোণে অবস্থান নেয়। পরে মেয়েটির বাবা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়লে বখাটে বিজয় দে ঘুমের মধ্যে মেয়েটিকে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। পরিবার সূত্রে জানা যায়, বিজয় মেয়েটির সাথে বেশ কিছুদিন আগে প্রেম নিবেদন করেছিল।তা প্রত্যাখ্যান করায় স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ইআমার মেয়েকে সে উত্ত্যক্ত করে আসছিল। এ

ব্যাপারে জানতে চাওয়া হলে কটিয়াদী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-আগস্ট–২০১৭ইং/নোমান