মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে কটিয়াদীতে ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদক ।। ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত হয়েছে। 
 বৃহস্পতিবার বিকালে মডেল থানার আয়োজনে থানার প্রাঙ্গনে এ ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত হয়। এসময় কটিয়াদী মডেল থানার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ওপেন হাউজ’ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার বিপিএম মো. মাশরুকুর রহমান খালেদ। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া, হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুর ইসলাম,পৌর মেয়র মো.শওকত উসমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগণ,বিভিন্ন রাজনীতিকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় কিশোরগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার বিপিএম মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, পুলিশ জনগণের বন্ধু তেমনি জনগণ পুলিশের বন্ধু বলে আখ্যাদেন তিনি। মাদক,ইয়াবা ও জোয়ারীদের উল্ল্যেখ করে মাশরুকুর রহমান খালেদ আরো বলেন, সমাজের অপরাধ গুলোকে নিজেদের রুখে দিতে হবে, তবেই এসবের বিলপ্ত ঘটবে বলে প্রত্যাশা রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।