পরকীয়ার জেরে কটিয়াদীতে ভাইয়ের হাতে ভাই খুন
আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের (অব.প্রাপ্ত্য পুলিশ অফিসার) হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে মাসুদ মিয়া (২৫)। জানা যায়, শুক্রবার জুম্মা নামায পরে বাড়িতে এসে বিশ্রাম নিলে ঘুমন্ত অবস্থায় বড় ভাই ঘাতক বিপ্লব মিয়া (৪০) পরকীয়া জেরে ছোট ভাই মাসুদ মিয়া (২৫) কে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে তাৎক্ষণিক ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।