কটিয়াদীতে এক যুবতীর লাশ উদ্ধার
আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের কটিয়াদীতে তানজিনা আক্তার (১৮) নামের এক যুবতীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা আচমিতা বাজার সংলগ্ন বাবুর বাড়ী পুকুরে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকাল ১১টার সময় বাজারে আসা লোকজন পুকুরে এক মহিলার লাশ ভাসতে দেখে কটিয়াদী মডেল থানায় খরব দেয়। সংবাদ পেয়ে পুলিশ পুকুর থেকে মৃত দেহ উদ্ধার করেন।
কটিয়াদী মডেল থানা এসআই রাজীব চক্রবর্তী জানান পুকুর থেকে উদ্ধার করা মৃত দেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। মৃত তানজিনা আক্তার উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিন পাইকসা গ্রামের মৃত.আল-আমিনের মেয়ে।