মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

Muktijoddhar Kantho ৩৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় ৫২ বছরের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে মাইজহাটি এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।